অজানা জগৎপ্রায় ২ মিনিটের পাঠ

সূর্যের আলো ছাড়াই টিকে থাকা এক গোপন জগৎ

পৃথিবীর প্রায় প্রতিটি পরিচিত খাদ্যজালের শুরুতে কোনো না কোনোভাবে সূর্যের ভূমিকা থাকে। গাছ বা শৈবাল সূর্যের আলো ব্যবহার করে photosynthesis করে, তারপর সেই শক্তিই ছড়িয়ে পড়ে অন্য প্রাণীদের মধ্যে। কিন্তু রো

লেখক: পৃথিবীনামা

MovileCave অজানাপৃথিবী Chemosynthesis গুহাজগৎ বিজ্ঞানmovile cave without sunlight MovileCave অজানাপৃথিবী Chemosynthesis গুহাজগৎ বিজ্ঞান
সূর্যের আলো ছাড়াই টিকে থাকা এক গোপন জগৎ — নিবন্ধের চিত্র

পৃথিবীর প্রায় প্রতিটি পরিচিত খাদ্যজালের শুরুতে কোনো না কোনোভাবে সূর্যের ভূমিকা থাকে। গাছ বা শৈবাল সূর্যের আলো ব্যবহার করে photosynthesis করে, তারপর সেই শক্তিই ছড়িয়ে পড়ে অন্য প্রাণীদের মধ্যে। কিন্তু রোমানিয়ার ভূগর্ভে রয়েছে এমন এক জায়গা, যেখানে গল্পটি একেবারেই আলাদা। এর নাম Movile Cave।

এখানে সূর্যের আলো পৌঁছায় না। তবুও গুহার পানিতে microbial mat তৈরি হয়, আর তার ওপর নির্ভর করে টিকে আছে বিভিন্ন অণুজীব ও গুহা-অভিযোজিত অমেরুদণ্ডী প্রাণীর একটি জটিল

তাহলে আলো ছাড়া এই খাদ্যজালের শক্তি আসে কোথা থেকে? উত্তরটি হলো chemosynthesis।

Movile Cave-এর কিছু microorganism সূর্যের আলো ব্যবহার না করে hydrogen sulfide-এর মতো রাসায়নিক পদার্থ oxidize করে শক্তি সংগ্রহ করে। সেই শক্তি ব্যবহার করে তারা carbon dioxide থেকে জৈব পদার্থ তৈরি করতে পারে। অর্থাৎ এখানে খাদ্যজালের ভিত্তিতে গাছপালা নয়, রয়েছে chemolithoautotrophic microbes।

২০০৯ সালের একটি গবেষণায় Movile Cave-এর microbial community বিশ্লেষণ করে sulfur-oxidizing bacteria-কে গুরুত্বপূর্ণ primary producer হিসেবে পাওয়া যায়। একই গবেষণায় ammonia ও nitrite oxidation-ও primary production-এ ভূমিকা রাখতে পারে বলে প্রমাণ পাওয়া যায়।

আরও গবেষণায় দেখা গেছে, methane এবং অন্যান্য one-carbon compound ব্যবহারকারী microorganisms-ও এই অদ্ভুত ecosystem-এর carbon cycle-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Nature এই পরিবেশ মানুষের জন্য মোটেও আরামদায়ক নয়।

গুহার ভূগর্ভস্থ পানিতে sulfide, methane ও ammonium রয়েছে এবং কিছু অংশে oxygen-এর মাত্রা খুব কম। তারপরও সেখানে বিশেষভাবে অভিযোজিত প্রাণী বাস করছে। ২০২৩ সালে গবেষকেরা এখানকার sulfidic groundwater থেকে Pseudocandona movilaensis নামে একটি নতুন cave-adapted ostracod crustacean বর্ণনা করেন।

Movile Cave তাই শুধু একটি অন্ধকার গুহা নয়। এটি পৃথিবীর এমন একটি প্রাকৃতিক পরীক্ষাগারের মতো, যা দেখায় জীবন সবসময় সূর্যের আলোকে সরাসরি ভিত্তি করেই ecosystem তৈরি করতে বাধ্য নয়। কখনো কখনো সম্পূর্ণ অন্ধকারেও, পাথর আর বিষাক্ত মনে হওয়া রাসায়নিকের মাঝখানে, microorganisms তৈরি করতে পারে একটি পুরো খাদ্যজালের ভিত্তি। আলো নেই, তবুও জীবন থেমে নেই।

উৎস ও আরও পড়ুন

  1. https://www.nature.com/articles/ismej200957
  2. https://www.nature.com/articles/s41598-023-32573-w

গল্পটি শেয়ার করুন

এই গল্পের বিষয় ও সূত্র ধরে নির্বাচিত আরও পাঠ।

সব গল্প দেখুন
গুহার ভেতর ১১ মিটার লম্বা স্ফটিক! — নিবন্ধের চিত্র
অজানা জগৎ১৪ অক্টো, ২০২৬প্রায় ৩ মিনিট

গুহার ভেতর ১১ মিটার লম্বা স্ফটিক!

কল্পনা করুন, মাটির প্রায় ৩০০ মিটার নিচে এমন একটি গুহা, যেখানে চারদিকে ছড়িয়ে আছে বিশাল বিশাল স্বচ্ছ স্ফটিক। কোনোটি মাটি থেকে উঠে গেছে অনেক ওপরে, আবার কোনোটি দেয়াল ভেদ করে আড়াআড়িভাবে বিস্তৃত।

সম্পূর্ণ পড়ুন
বজ্রপাতের অনেক ওপরে এই লাল আলো কী? — নিবন্ধের চিত্র
বিজ্ঞান৩ অক্টো, ২০২৬প্রায় ২ মিনিট

বজ্রপাতের অনেক ওপরে এই লাল আলো কী?

রাতে দূরে কোনো বজ্রঝড় দেখছেন। মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ সেই মেঘের বহু ওপরে আকাশে কয়েক মুহূর্তের জন্য জ্বলে উঠল বিশাল লালচে আলোর শাখা, অনেকটা জেলিফিশের ছড়িয়ে থাকা শুঁড়ের মতো। চোখের পলক ফেলতেই স

সম্পূর্ণ পড়ুন