তথ্য ও পাঠকের নিয়ন্ত্রণ
সর্বশেষ হালনাগাদ: ১৭ অক্টোবর ২০২৬
গোপনীয়তা নীতি
পৃথিবীনামার বর্তমান ওয়েবসাইট কীভাবে তথ্য ব্যবহার করে এবং কোন সেবা এখনো সক্রিয় নয়, তার সরল বিবরণ।
বর্তমান সাইটের তথ্য ব্যবহার
পৃথিবীনামা একটি স্থির ওয়েবসাইট। এই মুহূর্তে সাইটে অ্যাকাউন্ট, মন্তব্য, সাবস্ক্রিপশন, কেনাকাটা বা পাঠকের ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার ফর্ম নেই। সাইটটি বর্তমানে সাইটে নিজস্ব বিজ্ঞাপন নেই এবং AdSense সক্রিয় নয়।Google Analytics শুধু পাঠক সম্মতি দিলে লোড হয়। সম্মতি না দিলে কোনো বিশ্লেষণ স্ক্রিপ্ট লোড হয় না। সম্মতির সিদ্ধান্ত এই ব্রাউজারের স্থানীয় সংরক্ষণে রাখা হয় এবং ফুটারের “বিশ্লেষণ পছন্দ” থেকে পরে পরিবর্তন করা যায়। পৃথিবীনামার নিজস্ব পরিমাপ-ঘটনায় অনুসন্ধানের শব্দ অন্তর্ভুক্ত হয় না; স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত তথ্য সংগ্রহ বন্ধ রাখতে Google Analytics-এর ডেটা-স্ট্রিম সেটিংসও সীমিত রাখা হয়। Google-এর তথ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে জানতে Google-এর গোপনীয়তা নীতিপড়ুন।
অনুসন্ধান
সাইটের অনুসন্ধান প্রকাশিত লেখার একটি স্থির সূচি ব্যবহার করে এবং পাঠকের ব্রাউজারেই ফল নির্ধারণ করে। অনুসন্ধানের শব্দ পৃথিবীনামার কোনো আলাদা অনুসন্ধান সার্ভিসে পাঠানো হয় না।
হোস্টিং ও প্রযুক্তিগত রেকর্ড
ওয়েবসাইট সরবরাহকারী হোস্টিং বা নেটওয়ার্ক সেবা নিরাপত্তা, ত্রুটি নির্ণয় এবং সেবা পরিচালনার জন্য IP ঠিকানা, অনুরোধের সময়, ব্রাউজার বা অনুরোধ করা URL-এর মতো সীমিত প্রযুক্তিগত তথ্য তাদের নিজস্ব নীতি অনুযায়ী প্রক্রিয়া করতে পারে। পৃথিবীনামা বর্তমানে এই ধরনের কোনো পৃথক পাঠক-প্রোফাইল তৈরি করে না।
বাহ্যিক লিংক
উৎস, শেয়ারিং এবং যোগাযোগের লিংক পাঠককে অন্য ওয়েবসাইটে নিতে পারে। সেই সেবাগুলোর তথ্য ব্যবহার তাদের নিজস্ব গোপনীয়তা নীতির অধীন। শুধু কোনো বাহ্যিক লিংক দেখানো মানে সেই সেবার স্ক্রিপ্ট পৃথিবীনামার পাতায় লোড হওয়া নয়।
যোগাযোগ
এই নীতি সম্পর্কে প্রশ্ন থাকলে যোগাযোগ পাতায় দেওয়া মাধ্যম ব্যবহার করুন।